আজ রাত ৯.৩০ মিনিটে এন টিভিতে প্রচার হবে নাটক “গাড়িয়াল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পাংশা’র পরিচিত মুখ লিটু করিম। লিটু করিম সব সময় গল্প নির্ভর নাটক নির্মাণ করে থাকেন। এবার গাড়িয়ালদের জীবন যাত্রা তুলে ধরেছেন গাড়িয়াল নাটকের মাধ্যমে ।
গাড়িয়াল গল্প জানতে চাইলে লিটু করিম বলেন- এক সময় পাংশার বিভিন্ন অঞ্চলে ঘোড়ার গাড়ি ছিলো একমাত্র যাতায়াতের মাধ্যম। যা এখন প্রায় বিলুপ্ত।
নদীর পাড়ে বাস করেন আলাই গাড়িয়াল। তার সঙ্গী দু’জন বোবা প্রাণী। একজন তার একমাত্র কন্যা। কথা বলতে পারে না। দ্বিতীয় জন ঘোড়া। স্ত্রীর সাথে সম্পর্ক নেই গাড়িয়ালের। তবুও তার স্ত্রী সন্তানের দাবীতে বারবার আসে। ইট ভাটায় গাড়িয়াল কাজ করে। ভাটার মালিক বশিরের নজর পরে গাড়িয়ালের মেয়ের দিকে। এটা নিয়ে হয় সংঘাত। এভাবে গ্রাম্য টানাপড়নে এগিয়ে গেছে গাড়িয়ালের গল্প।
অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, মীর সাব্বির, সুমাইয়া উল্কা, আহমেদ সাজু, রিয়া চৌধুরী, আসলাম হোসেন, সাইফুল, চৈতন্য বসাক ও রতন মাহমুদ। আমরা গাড়িয়াল নাটকের সাফল্য কামনা করছি এবং সবাইকে গাড়িয়াল দেখার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি।

