গাঁজার তাজা গাছ সহ বিএনপি নেতার ভাই আটক

রাজশাহীর বাঘায় গাঁজার গাছ সহ বিএনপি নেতার ভাই কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) দ্বিবাগত রাত আনুমানিক ১১টার সময় তার বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ির নির্মানয়ধীন ঘরের ভেতর থেকে একটি গাঁজার তাজা গাছ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূল করতে বাঘা থানা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নির্দেশে এসআই হারুনার রশিদ এর নেতৃত্বে এসআই বজলুর রহমান, এসআই মহিদুল ইসলাম, এএসআই জুলফিকার আলী ও এএসআই শওকত আলী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাউসা হেদায়েতি পাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে হেদাতি পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত ময়েন উদ্দিনের ছোট ছেলে ইছব আলী (৫৫) কে গাজার গাছসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আটককৃত ইছব আলী তার বাড়ির নির্মানাধীন ঘরের ভেতর মরিচের গাছ ও আঁখের গাছের সাথে নিষিদ্ধ গাঁজার গাছ রোপন করেছিলেন। অভিযানে গাছটি জব্দ করা হয়, যার ওজন প্রায় ৪ কেজি, মূল্য ধরা হয়েছে ১৬ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইছব আলী বিক্রির উদ্দেশ্যে গাছটি রোপণ ও পরিচর্যার কথা স্বীকার করেছেন।

জানা গেছে, ইছব আলী বাউসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহেরের আপন ছোট ভাই এবং বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হকের আপন মামা।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আটককৃত ইছব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন