দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী পরিদর্শনের মাধ্যমে জেলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী রাজবাড়ী উন্মুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, দিনাজপুরের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতির অংশ এই ঐতিহাসিক রাজবাড়ী। রাজবাড়ীটি আরও সুন্দর সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার লক্ষ্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। রাজবাড়ীটির সংস্কার চলমান রয়েছে এবং পুর্ণসংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহযোগিতায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।তাই জনপ্রতি ১০ টাকা সৌজন্যমূল্যে প্রবেশের সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে।

তিনি আরও বলেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ীটি সংরক্ষণ ও পর্যটক সম্ভাবনা বিকাশে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে,নতুন প্রজন্মের কাছে জেলার গৌরবময় ইতিহাস তুলে ধরতে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাবে।

আরও পড়ুন