নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল এক পরিবারের তিন সদস্যের

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুড়ি পাড়া গ্রামে নদীর পানিতে গোসল করতে নেমে তিন নারীর মৃত্যু হয়েছে।

বৃহঃপতিবার (২৫ জুন) দুপুরে কাল নদীতে গোসল করতে নেমে মৃত হয় তিন নারীর। নিহতারা হলেন, আকলিমা ১৬, দুলালী খাতুন ও ২৩ সুরভি ১৩, তাদের বাড়ি হরিরামপুর ইউনিয়নের ভাদুড়ি পাড়া গ্রামে তাদের মধ্যে আকলিমা খাতুন বিবাহিত ছিল তার স্বামীর নাম ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় দুপুরের দিকে প্রবাহিত কাল নদীতে ওই তিন নারী গোসল করতে নামেন এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায় বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নিলেও তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানো হলে পার্বতীপুর মডেল থানার পুলিশের একটি দল ঘটনা স্থানে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে স্বল্প সময়ে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজন গভীর শোকের ছায়া সৃষ্টি হয় ও এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন