মেহেরপুরে যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা অনুষ্ঠিত

জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মেহেরপুর অনুষ্ঠিত হলো কমিউনিটি বেজড একটিভেশন সভা। ওয়েভ ফাউন্ডেশন এর বাস্তবায়নে ব্রিটিশ কাউন্সিল এর সহযোগিতায় Youth Green Entrepreneurship Development Project চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সদর এবং মেহেরপুর সদর উপজেলায় বাস্তবায়ন হচ্ছে একটিভশন সভা।

আজ রবিবার সকাল ১১ টার সময় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক এ জেএম সিরাজুম মুনির, ইয়াদুল মোমিন সম্পাদক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন,

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক , মুক্তিযোদ্ধা আহম্মদ আলী এন্ড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল , ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার ইলিয়াস হোসেন, অক্সফোর্ড কিন্ডারগার্ডেনের পরিচালক জানে আলম।

ওয়েভ ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই সভায় কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব সংগঠন, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিসহ ৫০জন অংশগ্রহণ করেন। এর মাধ্যমে যুবরা নিজেরা এবং আগ্রহী অন্যদের যুক্ত করতে পারবে।

সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তরুণদের শক্তি কাজে লাগাতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য সবুজ উদ্যোক্তা তৈরি অত্যন্ত জরুরি।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো ৫০০ জন তরুণদের প্রশিক্ষন মাধ্যমে সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, যাতে তারা পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে।

ওয়েভ ফাউন্ডেশন বিশ্বাস করে এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দেবে এবং একই সঙ্গে সামাজিক ও পরিবেশগত ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি, যুব অংশগ্রহণকারী, মেন্টর ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাহবুব হোসাইন আবির, প্রকল্প কর্মকর্তা,ওয়েভ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রকল্প উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম লিটন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন, প্রকল্প কর্মকর্তা – কানিজ সুলতানা ও জিল্লুর রহমান রাজা।

আরও পড়ুন