ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নাগরিক সংবর্ধনা

ফরিদপুরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে শহরের ব্যাংক এশিয়া মোড়, থানা রোড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বাবুল, চৌধুরী নায়াব ইউসুফ, ডা. ইলিয়াস আলী মোল্লা এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। সভাপতিত্ব করেন অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

আয়োজকদের ভাষ্য, রাষ্ট্রীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি এবং শুভেচ্ছা জানাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।

আরও পড়ুন