১দিন অতিবাহিত, পুনঃ মূল্যায়ন দাবিতে ৩য় বার আমরণ অনশনে সাকিব মিয়া

উত্তরপত্রের পূর্ণ মূল্যায়নের দাবিতে ৩য় বারের মতো আমরণ অনশন বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) সাকিব মিয়া। রবিবার ১১টার দিকে তিনি আমরণ অনশন শুরু করেন। ১দিন পার হলেও অনশনরত সাকিব মিয়ার সাথে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখা করতে আসেনি বলে অভিযোগ করেন তিনি।

এর আগেও তিনি গত ৫ই মে এবং ১৬ই মে একই দাবিতে একই স্থানে আমরণ অনশন করেন। সেসময় বিশ্ববিদ্যালয়ের আশ্বাসে তিনি অনশন থেকে সরে দাঁড়ান। তবে তার দাবি আদায় না হওয়া তিনে আবারও অনশন করতে বাধ্য হন বলে জানান।

সাকিব মিয়া দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষাই ছয় বিষয়ে অকৃতকার্য হন। এই ছয় বিষয়ের মধ্যে পাঁচ বিষয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অকৃতকার্য করার অভিযোগ করেন তিনি। এবং সাবিক মিয়া দাবি জানান এই পাঁচ বিষয়ের উত্তরপত্র খপুনঃ মূল্যায়নের জন্য।

সাবিক মিয়া বলেন,”আন্দোলনে আমরা ছবি ভাইরাল হওয়ার পর ধীমান স্যার আমাকে ৩-৪ বার ত্রেট দেই , তুমি ভার্সিটির সব আন্দোলন সংগ্রামে সামনে থাকো , তুমি সব সাবজেক্টে ফেইল করবা।”

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১১তম ব্যাচের সাকিব মিয়া আরো বলেন,”গত ১ই জুলাই ডিপার্টমেন্টের শিক্ষকরা আমাকে বলেন বিশ্ববিদ্যালয়ে খাতা পুনঃ মূল্যায়নের নিয়ম নাই। আমি যাতে ১৩তম ব্যাচের সাথে কন্টিনিউ করি।”

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রায় বলেন,”তার বিষয় এখন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বাহিরে যাওয়ার সুযোগ নেই।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন,” গতকাল থেকে তার নিরাপত্তার জন্য ২জন সিকিউরিটি যুক্ত করা হয়ছে। আজ দিনের প্রথম প্রহরে আমি তাকে দেখতে যাই। গতকাল ও তার পরিস্থিতি দেখার জন্য গিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আফিস থেকে তার নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার বিষয় অ্যাকাডেমিক কাউন্সিলও একটা সিদ্ধান্ত জানিয়েছে। তবে সেটা সে মানছে না। এবং তার বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের উপাচার্য মহোদয় ও উদ্বিগ্ন।”

আরও পড়ুন